সাম্প্রতিক
একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর।
আহত শিক্ষক হান্নান বেপারী (৫০) উপজেলার রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এই ঘটান ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সিরাজদিখানের নিমতলা বটতলা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এ সময় অভিযুক্ত শামীমের নেতৃত্বে কয়েকজন তাকে বহনকারী অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক অন্য স্থানে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। হামলার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী হান্নান বেপারী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে শামীম নামে এক যুবলীগ নেতার নাম উল্লেখ রয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :