সাম্প্রতিক
আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

হামে প্রত্যেকটা শিশু মৃত্যুর জন্য মামলা করা উচিত : মাসুদ কামাল

হামে প্রত্যেকটা শিশু মৃত্যুর জন্য অবিলম্বে হত্যা মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে দর্শকের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের এখানে বেশ কয়েকজন শিশু মারা গেছে। এবং এই শিশু মারা যাওয়ার জন্য আমরা কি মামলা করি নাই? মামলা করেছি।

এই মৃত্যুগুলো মৃত্যু এই মৃত্যুগুলো মৃত্যু না? এবং ওই শিশুগুলো মারা গেছে একজন ব্যক্তি অথবা একটা দলের ক্ষমতা লোভের কারণে। আর এখান যাদের ওপর আমরা বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম তাদের যে অবহেলার কারণে মারা গেল এটার শাস্তি হবে না? হওয়া উচিত।’ তিনি বলেন, ‘আমি মনে করি এই প্রত্যেকটা শিশু মৃত্যুর জন্য অবিলম্বে বিচারের ব্যবস্থা করা, মামলা করা উচিত, হত্যা মামলা করা উচিত। যারা যারা দায়ী হবেন খুঁজে বের করেন, তদন্ত করেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন।

কথা পরিষ্কার আমি ওই সময় সরকারে ছিলাম না অথবা ওই সরকার এখন নেই অতএব আমি মাফ পেয়ে যাব। এটা হতে পারে না। তাদেরকে বিচার করতে হবে। বলবেন যে, না, উনি তো ক্যান্সারের রোগী।

ওনাকে আর বিচারের আওতায় আনা কি হবে? না তাও বিচার করতে হবে।’

Tags:

সম্পর্কিত খবর :