১৫ দিনেই অন্ধকার! কচুয়া পৌর বাজারের নতুন ল্যাম্পপোস্ট অকেজো”

চাঁদপুরের কচুয়া পৌর বাজার, বিশ্বরোড ও হাসপাতাল সড়কে মাত্র ১৫-২০ দিন আগে লাগানো নতুন ল্যাম্পপোস্টের বাতিগুলো এখন অকেজো। লাগানোর পর মাত্র ২ দিন আলো জ্বলেও এরপর থেকে পুরো এলাকা ডুবে আছে ঘুটঘুটে অন্ধকারে।

ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, দোকানদার ও রাতের পথচারীরা। বিদ্যুৎ থাকলে দোকানের আলোতে কোনোমতে চলাচল করা গেলেও লোডশেডিং হলে বাজার, বিশ্বরোড ও হাসপাতাল সড়ক পুরোপুরি অন্ধকারে তলিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে এই এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

এছাড়া পৌর এলাকার অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে এখনো ল্যাম্পপোস্টই বসানো হয়নি। ফলে যানবাহন ও পথচারীদের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, অবিলম্বে নষ্ট হয়ে যাওয়া বাতিগুলো মেরামত এবং যেসব স্থানে বাতি নেই সেখানে নতুন বাতি স্থাপন করতে হবে।

তাদের ভাষ্য, “কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দয়া করে অতি দ্রুত ব্যবস্থা নিন। এই অন্ধকার একদিন বড় দুর্ঘটনার কারণ হবে। কচুয়ার আলো ফেরান, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন