সাম্প্রতিক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

আজ আমি কোনো দালাল দেখিনি: ঢামেক পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় বেশকিছু অসঙ্গতির কারণে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।

এদিন ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের বেশকিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ ও নার্সদেরও অপ্রতুলতা রয়েছে।তিনি বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না এমন কমপ্লেইন রয়েছে।

একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না এবং এনেস্থিসিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোড়গোড়ায় পৌঁছে দেব। সারা দেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।

তিনি বলেন, আজ আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :