সাম্প্রতিক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ

নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না ১৪ বছর বয়সী সিমরানের। আনন্দঘন একটি বেড়ানো মুহূর্ত পরিণত হলো আজীবনের বেদনায়। তিন বোনের একমাত্র ভাই এবং মা-বাবার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার। নিহত সিমরান ফেনী সদর উপজেলার লালপুর এলাকার শিপন ও খোদেজা দম্পতির একমাত্র ছেলে। সে নানার বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দারোগাহাট এলাকায় বেড়াতে এসেছিল।

 

সোমবার বিকেলে বাড়ির পাশের কৈয়ারা দীঘিতে মাছ ধরতে গিয়ে ককসিটের তৈরি ভেলায় চড়ে দিঘীর মাঝখানে গিয়ে পানিতে ডুবে যায় সিমরান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মাত্র ১৪ বছর বয়সে একমাত্র সন্তানকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন তার বাবা-মা ও স্বজনরা। তাদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। সিমরানের অকাল মৃত্যুতে দারোগাহাট এলাকাসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :