সাম্প্রতিক
রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক শুরু হয়েছে পেয়ারার মৌসুম: প্রাণচাঞ্চল্যে ফিরেছে পিরোজপুরের পেয়ারা বাগান ও ভাসমান বাজার। ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর

এত বড় খুনি পালালো কীভাবে, তার জবাব বর্তমান সরকারকে দিতে হবে: পাটওয়ারী

বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ও বড় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের প্রসঙ্গ টেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় অপরাধী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তার জবাব বর্তমান সরকারকে দিতে হবে।

বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত এলাকায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, কলকাতার ধর্মতলায় মঙ্গলবার এক জনসভায় মমতা দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশের স্বার্থে’ এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? সবটাই জানি।’

গত এপ্রিলে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে রাজ্যে মমতার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর এটাই ছিল মমতার প্রথম জনসভা।

Tags:

সম্পর্কিত খবর :