কড়ইতলায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বুধবার,৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী এবং একটি সুস্থ-মানবিক সমাজ গঠনের লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে  গাইবান্দা ইউনিয়নে কড়ইতলা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট।
​সোমবার (১ জুন) বিকেলে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামস্থ স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে এই টুর্নামেন্টের জমকালো ‘মেগা ফাইনাল’ ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
​টুর্নামেন্ট কমিটির আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুব সমাজকে স্মার্টফোন ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা বলেন:
​”যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের গ্রামীণ আয়োজন আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই প্রতিটি তরুণ খেলার মাঠে ফিরে আসুক।”
​ফাইনাল ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ ছিল উৎসুক দর্শ। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ইসলামপুর একাদশ বনাম বকশিগঞ্জ একাদশ।  ট্রাইফেকারে ইসলামপুর জয় লাভ করেন।
​খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

Tags:

সম্পর্কিত খবর :