সাম্প্রতিক
বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ ধুনটে ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সব জানি: হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য মমতার গোয়াইনঘাটে ভারতীয় মাদকসহ আটক ২ কড়ইতলায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত্যু চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

ধুনটে ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে পারুল খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত পারুল খাতুন উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মাধবডাঙ্গা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (২ জুন) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে স্বামীর ঘর থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে যুবলীগ নেতা রিপন মিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। দলের ছত্রছায়ায় এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করতে থাকেন। এ অবস্থায় ২০০৮ সালের ৩০ আগস্ট মাদকের বড় চালানসহ পুলিশের হাতে ধরা পরেন রিপন মিয়া। স্বামী জেলে থাকায় মাদক ব্যবসায়ীর নিয়ন্ত্রণ নেন তার স্ত্রী পারুল খাতুন।

এদিকে, জেল থেকে বের হয়ে রিপন ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তখন স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা চালিয়ে যান। গত ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রিপন মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

সোমবার রাতে রিপন ও তার স্ত্রী নিজ বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া ঘর থেকে পালিয়ে যান। এ সময় তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রিপন ও তার স্ত্রী পারুল খাতুনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামি রিপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags:

সম্পর্কিত খবর :