যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী এবং একটি সুস্থ-মানবিক সমাজ গঠনের লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে গাইবান্দা ইউনিয়নে কড়ইতলা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট।
সোমবার (১ জুন) বিকেলে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামস্থ স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে এই টুর্নামেন্টের জমকালো ‘মেগা ফাইনাল’ ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট কমিটির আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুব সমাজকে স্মার্টফোন ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা বলেন:
”যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের গ্রামীণ আয়োজন আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই প্রতিটি তরুণ খেলার মাঠে ফিরে আসুক।”
ফাইনাল ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ ছিল উৎসুক দর্শ। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ইসলামপুর একাদশ বনাম বকশিগঞ্জ একাদশ। ট্রাইফেকারে ইসলামপুর জয় লাভ করেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।











