সাম্প্রতিক
২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল লালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, রাজশাহীতে স্থানান্তর কুষ্টিয়া মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠি শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত স্বপ্ন বুকে নিয়ে পথচলা তিন বন্ধুর একসঙ্গে বিদায়, শোকে স্তব্ধ জাফলং বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোণায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উৎযাপন নওগাঁয় কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, পল্লী উন্নয়নের ওপর নির্মিত বিশেষ ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে বিআরডিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সুফলভোগীদের অর্জিত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মাহবুব আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: মেহেদী হাসান শুভ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বিআরডিবি গোয়াইনঘাট এর সাবেক সভাপতি লোকমান উদ্দিন, কামরুজ্জামান মুকুল, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পল্লী উন্নয়নের অংশ হিসেবে বিআরডিবির উপকারভোগী ও সুফলভোগীদের মাঝে ঋণ এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিআরডিবির বিপুল সংখ্যক সুফলভোগী উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :