গোয়াইনঘাটে ভারতীয় মাদকসহ আটক ২

বুধবার,৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 মঙ্গলবার (০২ জুন) ভোর রাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— গোয়াইনঘাট থানার নলজুড়ি এলাকার মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৬) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উজিরপুর এলাকার মো. মিলনের ছেলে মো. তুশিল (১৯)।
​পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে মাদক কেনাবেচা চলছে। পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ইমামুল ও তুশিলকে আটক করা হয়। তবে আমিনুল নামের একজন কৌশলে পালিয়ে যায়।
​আটককৃতদের তল্লাশি করে ৪৩ বোতল ‘ICONIQ WHITE’ (৩৭৫ মিলি) এবং ১৭ বোতল ‘ROYAL GREEN’ (৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ৬০ বোতল মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পলাতক আসামী আমিনুলের সহায়তায় সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে বিক্রির জন্য মজুত করেছিল।
​এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে আজ  তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags:

সম্পর্কিত খবর :