৪ঠা জুলাই ২০২৬ রোজ শনিবার।মুন্সিগঞ্জ জেলা সদরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ও গনভোটের রায় বাস্তবায়নের উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে এক গন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামির মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য মাওলানা আজম রুহুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ও ১১দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী পীর সাহেব নূর হোসেন নূরানী। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুগ্ন আহবায়ক গাজী আব্দুল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন এগারো দলীয় জোটের অসংখ্য নেতাকর্মী, জুলাই শহীদ পরিবারের সদস্য,জামায়েত শিবিরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলেরা।এ সময় মাওলানা রুহুল কুদ্দুস সরকারকে সতর্ক করে অবিলম্বে জুলাই সড়ক বাস্তবায়নের দাবি তোলা। অন্যথায় জনগণকে সাথে নিয়ে তুমুল আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন আদায় করা হবে বলে বক্তব্য রাখেন। তিনি আরো দাবি পেশ করেন যে কিছু আওয়ামী ফ্যাসিস্ট ভারতীয় দালাল জুলাইকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন। তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবী তোলেন। সভাপতির বক্তব্যে পীর সাহেব নূর হোসেন নূরানী সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য হুঁশিয়ার করেন। তিনি আরো বলেন বিরোধীদলকে যদি অতীতের মতো গৃহপালিত বিরোধী দল মনে করেন তাহলে আপনি ভুল করবেন। বিকেল সাড়ে পাঁচটার সময় সমাবেশ টি শেষ হয়ে মুন্সীগঞ্জের কাচারি রোড দিয়ে একটি গন মিছিল বের হয় । গণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।












