মাকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ঘরে গিয়ে ৪ ছেলে মিলে ধর্ষককে জবাই করে হত্য।
ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ী কলোনীতে মাকে ধর্ষণের প্রতিবাধে কেন্দ্র করে রুবেল নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৪৫ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, ঘটনার পর ভুক্তভোগীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে চার ছেলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, রোববার সকাল ১১টার দিকে ওই চার ছেলে রুবেলের বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং চার ছেলের ভূমিকা—উভয় বিষয়ই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, ধর্ষণের অভিযোগের সত্যতা এবং হত্যাকাণ্ডের পেছনের সব পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।











