সাম্প্রতিক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

দেয়ালে পোস্টার নিষিদ্ধ, অথচ সড়কের পাশে আবর্জনার স্তূপে জনদুর্ভোগ

জামালপুরের ইসলামপুর  উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর দরিয়াবাদ প্রবেশ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়কজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের একপাশে অবাধে গৃহস্থালির ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়ায় এবং চলাচলে সৃষ্টি হয় মারাত্মক বিঘ্ন।
অভিযোগ রয়েছে, যেখানে ব্যক্তিগত দেয়াল রক্ষায়, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, লিখে সচেতনতামূলক বার্তা টানানো হয়েছে, সেখানে জনসাধারণের চলাচলের রাস্তার পাশেই নির্বিচারে আবর্জনা ফেলা হলেও তা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে একটি ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
স্থানীয় সচেতন মহল বলছে, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের সড়কে এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত দুঃখজনক। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tags:

সম্পর্কিত খবর :