সাম্প্রতিক
ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক -১ মাধবপুরে ইজারাবিহীন সিলিকা বালু উত্তোলনের অভিযোগ: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে পরিবেশ ঠাকুরগাঁওয়ে ১৫ পিস ইয়াবাসহ অভিযুক্ত মাদক কারবারি গ্রেপ্তার চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর বিরুদ্ধে ২২ টি হাঁস মেরে ফেলার অভিযোগ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি মাকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ঘরে গিয়ে ৪ ছেলে মিলে ধর্ষককে জবাই করে হত্য পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের ২০ মাস করে কারাদণ্ড মাকে ধর্ষণের অভিযোগে ৪ ছেলে মিলে ভাড়াটিয়াকে জবাই করে হত্যার অভিযোগ

পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের ২০ মাস করে কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে ২০ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) পরিচালিত এ মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রিপন শেখ (৩০), পিতা: মন্নান শেখ, উত্তর নামাজপুর (৬ নম্বর ওয়ার্ড), পিরোজপুর সদর এবং মো. শাহজালাল (২৬), পিতা: মৃত ইসকেন্দার আলী, একই এলাকার বাসিন্দা।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য এমফিটামিনযুক্ত ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় উভয়কে ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের পরিদর্শক বাপন সেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :