সাম্প্রতিক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় এক মায়ের বিরুদ্ধে তিন বছর বয়সী সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ, পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় শিশুটি কান্না করায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান রুচি জিন্দাল নামে ওই নারী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জুন শিশুটির মৃত্যু হয়। পরে মা তার স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে জানান, সন্তান দীর্ঘক্ষণ কান্নার পর আর নড়াচড়া করছে না। ওইদিন শিশুকে পোলিও টিকা দেওয়ায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করেন বাবা এবং শিশুটিকে দাফন করা হয়।
তবে পরে স্বামী জানতে পারেন, তার স্ত্রী এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলতেন। ফোনে শিশুটিকে হত্যার বিষয়ে কথোপকথন শুনে সন্দেহ তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উত্তোলন করা হবে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :