সাম্প্রতিক
মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ভাড়া বাসায় ইয়াবা ও নারীসহ আটক, উৎকোচে রাতেই মুক্তি হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ জয়পুরহাট চিনিকল দুই কর্মকর্তার ছেলে মেয়ের বাল্যবিবাহের আয়োজন, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ। ১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়ার শজিমেক হাসপাতাল বগুড়ার সেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের

বকশীগঞ্জে অনুমোদনহীন তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জামালপুরের বকশীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র ও নিয়ম না মেনে ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে তিনটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এসব জরিমানা করেন।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, অনুমোদন ছাড়াই কার্যক্রম চালু করা ও নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলামের নেতৃত্বে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এই তিনটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ায় নিউ পপুলারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি এই তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, স্বাস্থ্যখাতে এসব অনিযম রূখতে জনস্বার্থে এসব অভিযান অব্যাহত রাখা হবে।

Tags:

সম্পর্কিত খবর :