সাম্প্রতিক
ফ্যামিলি কার্ডে ৪১ লাখ নারী, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন বাড়তি ভাতা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক আটক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথিদের এক দিন ব্যাপী আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত, মহাদেবপুরে গৃহবধূ হত্যা মামলা: আত্মহত্যার নাটক ফাঁস, রিমান্ডে স্বামীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ মান্দায় ইউপি সদস্য মোহাম্মদ আলী’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্য ক্যানসার-কিডনি রোগীদের জন্য সুখবর, কমতে পারে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী বা সংসদনেতার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

রাজস্ব বাড়ানোর অন্যতম মাধ্যম হলো কর। সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থা রাখার কথাও বিবেচনা করছে সরকার। তবে অনেক সময় রাজস্ব আদায়ের প্রয়োজনীয়তাই বেশি গুরুত্ব পায়। বাজেটের খসড়া অনুমোদন করতে আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে গত অর্থবছরের সংশোধিত বাজেট এবং ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট এবং ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদনের জন্য তোলা হবে। এ ছাড়া আয়কর, শুল্ক, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবের খসড়াও এজেন্ডাভুক্ত রয়েছে। সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের প্রস্তাব অর্থ বিভাগের। আর আয়কর, শুল্ক ও ভ্যাট-সংক্রান্ত প্রস্তাব অভ্যন্তরীণ সম্পদ বিভাগের।

 

Tags:

সম্পর্কিত খবর :