সাম্প্রতিক
এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় মতলবের রবি পোদ্দারকে জেলা প্রশাসকের কৃতজ্ঞতা পত্র নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ঝালকাঠিতে যুবলীগ নেতা ও ইউপি সদস্য তছলিম হোসেন মৃধা আটক নিভে গেল বাবুগঞ্জের ‘খবরের বাতিঘর’ আর নেই সুলতান আহমেদ মনোহরদীতে অযু করতে গিয়ে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১ মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন ডিসি সারওয়ারের বদলি ঘিরে উত্তাল সিলেট চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন

সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল মাজেদ বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে আব্দুল মাজেদের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় তার স্ত্রী ফারজানা আক্তার বৃষ্টি, মা সকিনা বেগম (৪৭) এবং ছোট ভাই জহুরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগে হোসেনপুর গ্রামের মজর উদ্দিন সরদারের ছেলে মিজানুর রহমান (৩৫), মৃত বজর সরদারের ছেলে আজাদ আলী (৫৫), তজের আলী (৫৮), নওশাদ আলী (৪০), মিজানুর রহমানের স্ত্রী মনিশা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মোট পাঁচজন আহত হন।

বাদী আব্দুল মাজেদ বলেন, “হঠাৎ করেই প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে পরিবারের কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার স্ত্রীর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।”

তবে অভিযুক্ত পক্ষের আজাদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা করা হচ্ছে। রাতের আঁধারে তাদের জমিতে পাকা রাস্তা নির্মাণ ও নতুন দরজা স্থাপনের মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এতে বাধা দিলে প্রতিপক্ষ তাদের মারধর করে। তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags:

সম্পর্কিত খবর :