সাম্প্রতিক
বেদে শিশুদের সঙ্গে কেক কেটে গ্লোবাল টিভির ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে চাঁদা না দিতে পারায় আমতলীতে অসহায় পরিবারকে সঙ্ঘবদ্ধ আক্রমণ ও লুটপাটের অভিযোগ কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা আয়াতুল্লাহ খামেনির দাফনে অংশ নিচ্ছে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অনশন খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তার অঙ্গীকার পালন করে, তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা মেহের’র

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের নীতি যুক্তিনির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর।’

তিনি বলেন, ‘সমঝোতা একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক মেনে চলে, তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব।’

তিনি আরও বলেন, ‘অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখে আমাদের অবস্থান হলো যুক্তিবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তবে প্রয়োজন হলে আমরা দৃঢ় ও সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করব।’

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন গত কয়েক দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এতে ১৮ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি চাপের মুখে পড়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ওই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :