ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় টেকসই কৃষির প্রসার, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টর মো. সরোয়ার হোসেন, লুমিনাস গ্রুপের ডাইরেক্টর মো. আর. এম. রাসেল এবং লুমিনাস গ্রুপের ডাইরেক্টর মো. রুহুল আমিন।
কৃষিবিষয়ক আলোচনা উপস্থাপন করেন মিরাকল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর মো. মোমিনুল ইসলাম মুনেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ডিপো স্বত্বাধিকারী -পঞ্চগড় ঠাকুরগাঁও
তিনি টেকসই কৃষি ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ ও পরিবেশবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি চর্চার বিকল্প নেই। এ ধরনের সম্মেলন কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। টেকসই কৃষি সম্প্রসারণ ও জমি বাঁচাও, ফসল বাঁচাও, দেশ বাঁচাও। এই শ্লোগান নিয়ে লুমিনাস গ্রুপের অগ্রযাত্রা।
শেষে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং টেকসই কৃষি সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।











