সাম্প্রতিক
মাঝ আকাশে চলন্ত বিমানে আ/ত্মহ/ত্যা করলেন আর্জেন্টিনার পাইলট, অতঃপর… স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক শিশুর রাজবাড়ীর বালিয়াকান্দি প্রাথমিক শিক্ষা ডুবছে তাজমুন্নাহারে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস কঁচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ—আকাশচুম্বি দরে দিশেহারা ক্রেতা অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়লো গাছ, ২ ঘণ্টা বন্ধ সড়ক কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক শিশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদ সেখ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ সেখ ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ওই এলাকার ইউপি সদস্য শিপন শেখ  বলেন, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় রিয়াদ। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আত্মীয়স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব  আব্দুল খালেক পাটোয়ারী  বলেন, পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু খবর পেয়েছি। নিহত শিশুর পরিবারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :