সাম্প্রতিক
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক শিশুর রাজবাড়ীর বালিয়াকান্দি প্রাথমিক শিক্ষা ডুবছে তাজমুন্নাহারে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস কঁচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ—আকাশচুম্বি দরে দিশেহারা ক্রেতা অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়লো গাছ, ২ ঘণ্টা বন্ধ সড়ক কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস

পত্নীতলা উপজেলার ৫ নং মার্টিনদর ইউনিয়নের পুরাতন ঐতিহ্যবাহী শিবপুর হাটের প্রধান প্রবেশদ্বার দীর্ঘদিন ধরে জলবদ্ধতার কবলে পড়ে রয়েছে। উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী হাটের দুইটি প্রবেশদ্বারের মধ্যে প্রধান প্রবেশ পথটি বছর পর বছর পানি ও কাদায় ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতা, ক্রেতা সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হাটটির ঐতিহ্য ও স্বাভাবিক কার্যকর্ম।

৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২ টায়  এই জলবদ্ধতার দৃশ্যটির ছবি তোলা হয়। প্রবেশ পথ জুড়ে জমে থাকা ও কাদা পার হয়ে হাটে প্রবেশ করতে হচ্ছে এবং হাটের ভিতরের নিচু অংশে জলবদ্ধত সৃষ্টি হচ্ছে।  সামান্য বৃষ্টিতে পরিস্থিতি আরো ভয়াব হয়ে ওঠে। এতে হাটে আগত ব্যক্তি, নারী ও শিশুদের চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

স্থানীয় লোকজনের ভাষ্য, জলবদ্ধতার মূল কারণ হিসাবে জানা যায়, মহাদেবপুর টু পোরশা আঞ্চলিক সড়কের উন্নয়ন কার্যক্রম প্রকল্পে শিবপুর বাজারের ভিতরে মূল রাস্তাটি ঢালাই করার কারণে ২ থেকে ৩ ফিট উঁচু হাওয়াই ফলে হাটের প্রবেশদ্বারের রাস্তাটি নিচু হওয়াই সামান্য বৃষ্টিতে এই জলবদ্ধতা সৃষ্টি হয়। দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ও হাটের প্রবেশদ্বারের রাস্তা সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও  চরমে পৌঁছাতে পারে।

এই হাটের ব্যবসায়ীরা বলেন,  জলবদ্ধতার কারণে অনেক ক্রেতায় হাতে আসতে চান না। এতে আমাদের বেঁচাকেনা কমে যাচ্ছে এবং ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

হাট কর্তৃপক্ষের কাছে কথা বলে জানা গেছে, বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরের নজরে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত জলবদ্ধতা নিরসন ও প্রবেশ পথ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

৫ নাম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ বলেন, শিবপুর হাটের প্রবেশদ্বারের জলবদ্ধতা বিষয়টি আমার নজরে আছে। এ বিষয়ে কয়েকবার পুরাতন ট্রেনটির জাম পরিষ্কার করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হবে।

সচেতন মহলের মতে,  শিবপুর হাট শুধু একটি বাজার নয়, এটি এলাকার ঐতিহ্য অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।  তাই জনোদুর্ভোগ কমাতে এবং হাটের ঐতিহ্য রক্ষায় দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

Tags:

সম্পর্কিত খবর :