সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) জানিয়েছে, তেহরানে এক হামলায় তারা ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন একথা বলেন।

তিনি বলেন,‘কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ও লেবানন কোরের কমান্ডার দাউদ আলি জাদেহকে লক্ষ্য করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা করেছে যুদ্ধবিমান।’

কুদস ফোর্স হলো ইরানের ইসলামির রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি)-এর একটি শাখা।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সেনা ও ২০০ যুদ্ধবিমান অংশ নিচ্ছেইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সেনা ও ২০০ যুদ্ধবিমান অংশ নিচ্ছে
ইসরাইল দাবি করেছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবন ও শীর্ষ নেতৃত্বের বাসস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারসহ নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এর জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান।

 

Tags:

সম্পর্কিত খবর :