অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সাহসী ও সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দুপুরে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরা অসীম সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দেন। অভিযানে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় গ্রেফতারকৃত আসামি মোঃ দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায় , উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসমূহ বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামি:
১। মোঃ দেলোয়ার হোসেন (৫৪)
পিতা: মৃত মোঃ দুলা মিয়া
মাতা: রাজিয়া বেগম
সাং- ইন্নারপাড়া (ছদু মিয়ার বাড়ি), ০৬নং ওয়ার্ড, ১১নং কেলিশহর ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
২। মোঃ মহসিন (৩৩)
পিতা: নুরে আ












