​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন

​এস এম এ রউফ,কয়রা (খুলনা) প্রতিনিধি: তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) ঘিরে বিশ্বনেতাদের নানা আলোচনা ও প্রতিশ্রুতির মধ্যেই জলবায়ু পরিবর্তনের সরাসরি ভুক্তভোগী উপকূলীয় জনপদ খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের জোরালো দাবি। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলবাসীর জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ, পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর সহযোগিতায় ‘উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ এ কর্মসূচির আয়োজন করে।

​মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর ভয়াবহ অভিঘাত তাদেরই সবচেয়ে বেশি পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে; ফলে জীবিকা হারিয়ে অনেকেই বাস্তুচ্যুত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। অথচ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায় কতটুকু পৌঁছাচ্ছে, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।

​বক্তারা আরও বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় যেসব আলোচনা চলছে, তার চূড়ান্ত সিদ্ধান্তে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কেবল মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে সরাসরি অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

​জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা ও নীতিনির্ধারণী পর্যায়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা কপ-৩১ সম্মেলনে উপকূলীয় মানুষের অধিকার ও ক্ষয়ক্ষতির যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

​কর্মসূচিতে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ু কর্মী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top