সিডরের ১৯ বছরে ও হয়নি পিরোজপুরের উপকূলীয় এলাকায় মজবুত ও টেকসই বেরিবাঁধ নির্মাণ

আজ ১৫ নভেম্বর,ভয়াল সিডর দিবস।উপকূলবাসীর কাছে এই দিনটি এক ভয়াবহ শোকাবহ দিন। ২০০৭ সালের ১৫ নভেম্বর এই দিনে প্রলয়ংকারী সুপার ঘূর্ণিঝড় ‘সিডর’ আঘাত হেনেছিল বাংলাদেশের উপকূলীয় এলাকায়। ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর  সহ বেশ কয়েকটি জেলা। উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতবিক্ষত হয়ে যায়। 
সিডরের ভয়াবহ রাতের কথা আজও ভুলতে পারিনি পিরোজপুর জেলা সহ দক্ষিণাঞ্চলের  মানুষ। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় ঘরবাড়ি, গাছপালা, ফসলের মাঠ,গৃহপালিত পশুপাখি। এতে অগণিত মানুষের প্রাণহানি ঘটে ও বহু মানুষ নিখোঁজ হয়ে যায়। বহু পরিবার হারায় তাদের প্রিয়জন,অনেকেই হারায় তাদের শেষ আশ্রয়টুকু। সে দিনের সেই দানবীয় বাতাস,উত্তাল জলরাশি আজও মানুষের স্মৃতিতে অম্লান হয়ে আছে। সেদিনের সেই রাতের কথা মনে করে এখনো অনেকের গা শিউরে উঠে। প্রতিবছর ১৫ নভেম্বর ফিরে এলে মনে পড়ে হারানো স্বজনদের স্মৃতি, কান্নায় বেঁচে থাকার সংগ্রামের গল্প। 
‘সিডর’ আমাদের শিখিয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি,নিরাপদ আশ্রয় কেন্দ্র ও সচেতনতার গুরুত্ব। সিডরের ক্ষত হয়তো সময়ের আবর্তে কিছুটা শুকিয়েছে কিন্তু হৃদয় থেকে সেই ভয়াল নভেম্বর মুছে যায়নি। কেননা সিডরের ১৯ বছর পরেও উপকূলীয় এলাকায়  এখনো নির্মিত হয়নি মজবুত ও টেকসই বাঁধ নির্মাণ। এখনো আতঙ্কে দিন পার করছে উপকূলীয়  এলাকার মানুষ।
 পিরোজপুরের ৭টি উপজেলায় এখনো মূল সমস্যা রয়েছে টেকসই বেরিবাঁধের অভাব নদী ভাঙ্গন আর জলাবদ্ধতার আতঙ্ক। জেলার ৭টি উপজেলার মধ্যে জিয়ানগর কঁচা ও বলেশ্বর নদীর তীরবর্তী হওয়ায় ইন্দুরকানি, কালাইয়া, সাঈদখালী বালিপাড়া, ঢেপসাবুনিয়া কলারন, খোলপটুয়া, চন্ডিপুর, চরবলেশ্বরসহ ১২টি গ্রামের পাশ ঘেঁষে নির্মিত ২৫ কিলোমিটার বেঁরিবাদের মধ্যে ১৫ কিলোমিটার অংশ এখনো অরক্ষিত রয়েছে। সাগরে কোন নিম্নচাপ বা ঝাড়ের সংকেত পেলেই ভাঙ্গা বাঁধ দিয়ে পানি ঢুকে পড়ার ভয়ে আতঙ্কে দিন পার করছে উপকূলীয় এলাকার মানুষ।
এছাড়া মঠবাড়িয়া উপজেলা বলেশ্বর নদীর তীরবর্তী তুষখালী, বড়মাছুয়া ও মাঝেরচর এলাকার বাসিন্দাদের উচু ও টেকসই ব্লক বাঁধ নির্মাণ সহ পর্যাপ্ত ও আধুনিক সাইক্লোন শেল্টারের অভাবে আতঙ্কে দিন পার করছে উপকূলীয় এলাকার মানুষ। 
পিরোজপুর সদর কঁচা ও বলেশ্বর নদীর তীরবর্তী হওয়ায় উপজেলার বিভিন্ন নদীর পূর্ববর্তী গ্রামের জমি ও বসতভিটা হুমকি মুখে পড়ছে। তাই এ সকল এলাকায় টেকসই বেরিবাঁধ নির্মাণের অভাবে আতঙ্কে দিন পার করছে এসব এলাকার মানুষ। 
ভান্ডারিয়া কঁচা নদীর তীরবর্তী তেলিখালী, চরখালি ও গৌরীপুরসহ নদী তীরবর্তী এলাকার বেঁরিবাদগুলো সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়ছে। বর্ষা ও পূর্ণিমার জোয়ারে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে আতঙ্কে দিন পার করছে নদীর তীরবর্তী মানুষ। এসব এলাকায় বাঁধ নির্মাণের একান্ত প্রয়োজন। 
কাউখালী সন্ধ্যা ও কঁচা নদীর ভাঙ্গনে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া খালগুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমী জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্কা রয়েছে।
নেছারাবাদ সন্ধ্যা নদীর ভাঙ্গন ও অবৈধভাবে মাটি কাটার ফলে নদীর তীরবর্তী এলাকাগুলোর বাঁধ দুর্বল হয়ে পড়েছে। সিডরের পর থেকে এই এলাকায় পেয়ারা ও সুপরি বাগানসহ কৃষিখাত প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অত্র এলাকায় টেকসই বাঁধ নির্মাণের খুবই প্রয়োজন। 
নাজিরপুর বলেশ্বর ও কালীগঙ্গা নদীর পরবর্তী হাওয়ায় বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে উপজেলার নিম্নাঞ্চল ও ফসলি জমি সহজেই প্লাবিত হয়। স্থায়ী বাঁধও স্লুইসগেটগুলো সংস্কারের অভাবে কৃষকরা দুর্যোগ মৌসুমে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকেন।
ভবিষ্যতে এমন দুর্যোগের হাত থেকে বাচাতে টেকসই বেরিবাঁধ নির্মাণ,পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, আগাম সতর্কবার্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এসব ভুক্তভোগী মানুষ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top