বেনাপোলে “বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর প্রস্তুতি ও মাঠ সংস্কার কাজ শুরু

–

বেনাপোলে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং ক্রীড়াঙ্গনকে আরও চাঙ্গা করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে “বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের লক্ষে
‌ স্থানীয় মাঠে চলছে যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিবও বেনাপোল ক্রীড়াএকাডেমির সভাপতি ইমদাদুল হক ইমদাদ এর নেতৃত্বে মাঠ সংস্কার ও মাটি ভরাটের কাজ।

টুর্নামেন্টের প্রস্তুতিমূলক এই কার্যক্রমে ইমদাদুল হক ইমদাদ উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করার সময় উপস্তিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ ও সদস্য  মফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য মনির হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সনি এবং সদস্য শাওন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী যুবসমাজ।

আসন্ন বেনাপোল পৌর নির্বাচন এর মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন তরুণ প্রজন্মকে মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার সাথে যুক্ত রাখতে এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ সংস্কারের কাজ শেষ হওয়ার পরপরই টুর্নামেন্টের মূল খেলাগুলোর তারিখ ঘোষণা করা হবে। তবে সম্ভ্যাব্য খেলা শুরু হতে পারে আগামী ৫ ই ডিসেম্বর।
 
মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top