ঝালকাঠির বাসন্ডা স্টিল ব্রিজের বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ব্রিজটির নাজুক পরিস্থিতির কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত মানুষ ও যানবাহন। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন যানবাহনের চালকরা, আর দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহনকে ঝুঁকি নিয়েই ব্রিজটি পারাপার হতে হচ্ছে।
বিশেষ করে যানবাহন চলাচলের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ব্রিজটির বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই বাসন্ডা স্টিল ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করবে।



