কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৩) প্রকাশ মাছন নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ই জুলাই) রাত ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত মোহাম্মদ হোসেন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভক্ত, পাগল মাছন হিসেবে পরিচিত ছিলেন। তিনি দৈনিক কালবেলা ও দৈনিক আজাদী পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইনের বড় ভাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়৷ এতে তার মাথায় প্রচুর আঘাত হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
রোববার ৫ জুলাই সকাল সাড়ে ১০ টায় পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।












