সাম্প্রতিক
চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর বিরুদ্ধে ২২ টি হাঁস মেরে ফেলার অভিযোগ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি মাকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ঘরে গিয়ে ৪ ছেলে মিলে ধর্ষককে জবাই করে হত্য পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের ২০ মাস করে কারাদণ্ড মাকে ধর্ষণের অভিযোগে ৪ ছেলে মিলে ভাড়াটিয়াকে জবাই করে হত্যার অভিযোগ নড়াইলে ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬, লুটের মালামাল উদ্ধার আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির ৪৪ লাখ টাকার সামগ্রী বিতরণ কাউখালী–বরিশাল সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জোরালো

কাউখালী–বরিশাল সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জোরালো

পিরোজপুরের কাউখালী উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জনপদ। শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন মৌলিক সেবা গ্রহণের জন্য এ উপজেলার সাধারণ মানুষকে নিয়মিত যাতায়াত করতে হয় বিভাগীয় শহর বরিশাল-এ। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও কাউখালীবাসীর জন্য এখনো চালু হয়নি কোনো সরাসরি বাস সার্ভিস। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বর্তমানে বরিশালে যেতে হলে কাউখালীর যাত্রীদের ব্যক্তিগতভাবে রিজার্ভ যানবাহনের ব্যবস্থা করতে হয়, অথবা শিশু-বৃদ্ধসহ নানা দুর্ভোগ সহ্য করে যেতে হয় নৈকাঠী এলাকায়। সেখানে দীর্ঘ সময় অপেক্ষার পর বরিশালগামী বাস মিললেও অধিকাংশ সময় পাওয়া যায় না বসার আসন। ফলে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের অনেক সময় দাঁড়িয়ে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে ঝুলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বরিশালে পৌঁছাতে হয়।
এ দুর্ভোগ শুধু কাউখালী উপজেলার মানুষের নয়; বরং ঝালকাঠী, রাজাপুর ও নৈকাঠীসহ আশপাশের এলাকার হাজারো মানুষেরও নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে জনদুর্ভোগ দিন দিন চরম আকার ধারণ করছে।
এমতাবস্থায়  এলাকাবাসীর জোর দাবি— দ্রুত সময়ের মধ্যে কাউখালী–বরিশাল সরাসরি বাস সার্ভিস চালু করা হোক। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং বৃহত্তর কাউখালী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Tags:

সম্পর্কিত খবর :