কপাল পুড়ল বগুড়ার সেই ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রামে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ছাত্রদল নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কৌশলে সংগঠনের পদ বাগিয়ে নিলেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় বলে জানা গেছে।
আজীবন বহিষ্কৃত রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। তিনি নুন্দহ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বেপরোয়া রবিউলকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা ছাত্রদল। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যম পাঠানো হয়েছে।
এতে জানানো হয়, জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
দলের ভাবমূর্তি রক্ষায় অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স বা বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না জেলা ছাত্রদল। তৃণমূলে কড়া নজরদারি করা হচ্ছে। কোনো নেতাকর্মী দলীয় নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়ালে স্থায়ীভাবে পদক্ষেপ নিচ্ছে ক্ষমতাসীন দল।
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল জানান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এমপি দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর। বিতর্কিত ও বেপরোয়া কর্মকাণ্ডের কারণে অনেকের কপাল পুড়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থেকেও চেয়ারম্যান পদে বহাল থাকার অভিযোগ

  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাসের পর মাস অনুপস্থিত থেকেও অনৈতিকভাবে চেয়ারম্যান পদে বহাল থাকার অভিযোগ উঠেছে গাজিরভিটা

“নামাজ ছাড়বেন না,অন্যের হক নষ্ট করবেন না”-ঈদে মিলাদুন্নবীর সেমিনারে সৈয়দ সহিদউদ্দিন আহমদ মাইজভান্ডারী।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণ ও মানবিক