সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

কমলনগরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ ‎

লক্ষ্মীপুরের কমলনগরে রাতের অন্ধকারে দোকানঘর দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলা চর কাদিরা ইউনিয়নের চর বসু বাজারে ভুক্তভোগী সিরাজুল ইসলামের দোকানঘর ভেঙ্গে ঐ যায়গায় নতুন ঘর নির্মাণ করেন তিনি। অভিযুক্ত শরিফ চরবসু এলাকার  মোসলেহ উদ্দিনের ছেলে।

 

‎স্থানীয় সূত্রে জানা যায়,  ২০২২ সালের ৬জুন একই এলাকার আব্দুল লতিফের কাছ থেকে জায়গাসহ দোকানঘর কিনে নেন সিরাজুল ইসলাম । এর পর থেকে শরীফ  ওই দোকানে ব্যবসা করে আসছেন। শনিবার সকালে সিরাজুল ইসলাম  দোকান খুলতে গিয়ে দেখতে পায় এখানে থাকা আগের দোকানঘরটি ভেঙে আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম নতুন আরেকটি দোকানঘর তৈরি করেছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, এ শরীফুল ইসলাম সাথে দখলের সহযোগী ছিলেন ওই এলাকার সালা উদ্দিন, অলি আহম্মেদ এর ছেলে রাসেল, শাহাবুদ্দিনের ছেলে সোহাগ, আরিফ ও  আবুল কালাম মুন্সির ছেলে আলমগীর হোসেন।

 

‎ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, আমি এই জমি গত ৪বছর আগে স্থানীয় চৌধুরী মিয়ার ছেলে আব্দুল লতিফের কাছ থেকে কিনেছি এতে আমার দলিল ও নামজারিসহ সব কিছু ঠিক আছে,এখানে আব্দুল লতিফের একটি দোকান ঘর ছিলো পরে আমি দোকানটিতে ব্যবসা করে আসছি,গত রাতে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই।সকালবেলা এসে দেখতে পাই  মোসলেহ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম আমার দোকান ভেঙ্গে চুরে তছনছ করে দেয়। এবং ওই জায়গা তারা নতুন করে দোকান নির্মাণ করে।

 

‎এদিকে অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, এই ঘর আমাদের দখলে র্দীঘদিন থেকে, নতুন করে দখলের অভিযোগ সত্য নয়, তবে এই জমি নিয়ে তাদের সাথে আমাদের ঝামেলা র্দীঘদিনের বলে জানান তিনি ।

 

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল আলম বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :