সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

কলাপাড়ায় এক টাকার ইফতার: সহায়তা নয়, মর্যাদার উদ্যোগ

,
পটুয়াখালীর  কলাপাড়া উপজেলায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমী “এক টাকার ইফতার” কর্মসূচি পালন করা হয়েছে। আয়োজকরা জানান, তারা টানা সাত বছর ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এই আয়োজন মূলত নিম্নবিত্ত মানুষের জন্য, যারা ইফতার কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না। কর্মসূচির মাধ্যমে মাত্র এক টাকায় ইফতার সামগ্রী সংগ্রহ করতে পারছেন অসচ্ছল রোজাদাররা।
ইফতার আয়োজনে বুট, মুড়ি, পেয়াজি, খেজুরসহ মোট সাতটি আইটেম রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য, এটি দান বা সহায়তা হিসেবে নয়—বরং মর্যাদা বজায় রেখে একজন ক্রেতা হিসেবে ইফতার গ্রহণের সুযোগ করে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। যাতে কেউ মনে না করেন যে তিনি সহযোগিতা নিচ্ছেন; বরং স্বাভাবিকভাবে একজন ক্রেতা হিসেবে ইফতার কিনছেন।
এছাড়া সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন এক টাকার ইফতার না কেনেন। একই সঙ্গে কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে ডোনেশনের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সচ্ছলদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :