সাম্প্রতিক
‘পাওনা টাকা পরিশোধ এড়াতে’ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা একসময় অন্যের বাড়িতে কাজ করা সেই নারী এখন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা সন্ধ্যায় ধানমন্ডিতে, দাফন মায়ের কবরের পাশে জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব তোফায়েল আহমেদ মারা গেছেন সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে: বাণিজ্যমন্ত্রী সান্তাহারে রেলওয়ে ভূমির দ্বিগুন ভাড়া বৃদ্ধিতে লীজ গ্রহীতাদের প্রতিবাদ বেনাপোল সাদিপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির সতর্ক অবস্থান কুষ্টিয়া মিরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনা ১৭ বছর দুঃশাসন চালিয়ে গোটা জাতিকে কৃতদাস বানানোর চেষ্টা করেছিল: রিজভী

কুষ্টিয়া মিরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোমবার,১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ার মিরপুরে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেল ৩টায় মিরপুর উপজেলা বিএনপি, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের কৃতি সন্তান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানl

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি  আশরাফুজ্জামান শাহিন। যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও মিরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন মিরপুর পৌর বিএনপি সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ শরিক হন।

Tags:

সম্পর্কিত খবর :