সাম্প্রতিক
‘পাওনা টাকা পরিশোধ এড়াতে’ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা একসময় অন্যের বাড়িতে কাজ করা সেই নারী এখন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা সন্ধ্যায় ধানমন্ডিতে, দাফন মায়ের কবরের পাশে জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব তোফায়েল আহমেদ মারা গেছেন সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে: বাণিজ্যমন্ত্রী সান্তাহারে রেলওয়ে ভূমির দ্বিগুন ভাড়া বৃদ্ধিতে লীজ গ্রহীতাদের প্রতিবাদ বেনাপোল সাদিপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির সতর্ক অবস্থান কুষ্টিয়া মিরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনা ১৭ বছর দুঃশাসন চালিয়ে গোটা জাতিকে কৃতদাস বানানোর চেষ্টা করেছিল: রিজভী

সান্তাহারে রেলওয়ে ভূমির দ্বিগুন ভাড়া বৃদ্ধিতে লীজ গ্রহীতাদের প্রতিবাদ

সোমবার,১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সান্তাহারে রেলওয়ে ভূমির দ্বিগুন ভাড়া বৃদ্ধিতে লীজ গ্রহীতাদের প্রতিবাদ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদে লীজ গ্রহীতারা মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে রেলভূমিতে অবস্থানরত সকল প্রকার লীজ গ্রহীতারা এই মানববন্ধনের আয়োজন করেন। রেলওয়ে লীজ গ্রহীতা শফিকুল ইসলাম ডিকেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লীজ গ্রহীতা পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, ব্যবসায়ী শহিদুর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, গুলবর রহমান, মনির হোসেন, রফিকুল ইসলাম ও আখতারুজ্জামান প্রমুখ।লীজ গ্রহীতারা বলেন, গত অর্থ বছরে রেল ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা হারে জমা প্রদান করা হয়। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে কর্তৃপক্ষ হঠাৎ বাণিজ্যিক পর্যায়ে রেল ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে। সেই সাথে গত অর্থ বছরের ভাড়াও ৮০ টাকা হারে আদায় করবেন বলে জানানো হয়। তারমানে প্রতি বর্গফুটে আরো ৩৫ টাকা অতিরিক্ত জমা প্রদান করতে হবে। এর সঙ্গে লাইসেন্সগ্রহীতাকে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়করও দিতে হবে| এই সিদ্ধান্ত সম্পূর্ণ অমানবিক ও জুলুমের শামিল। বাণিজ্যিক ভাড়ার পাশাপাশি রেলওয়ের কৃষি ভূমির ভাড়াও দ্বিগুণ করা হয়েছে। আগে প্রতি একর কৃষি জমির বার্ষিক ভাড়া ছিল ৬ হাজার টাকা, যা বাড়িয়ে ১৪ হাজার ৪০০টাকা নির্ধারণ করা হয়েছে| এতে কৃষি খাতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন প্রান্তিক চাষিরা।তাদের দাবী, গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমাতে হবে। চলতি অর্থ বছরের ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে হবে। এজন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সান্তাহার রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বছর যারা ৪৫ টাকা হারে ভাড়া দিয়েছেন, তাদের এ বছর বকেয়া ৩৫ টাকাসহ মোট ১১৫ টাকা হারে পরিশোধ করতে হবে।

Tags:

সম্পর্কিত খবর :