সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হঠাৎ দেবে গেল চট্টগ্রামের সড়ক, অতঃপর…

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চট্টগ্রামের এক গুরুত্বপূর্ণ সড়কের অংশ হঠাৎ দেবে গিয়ে গর্ত তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের পর নগরের প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশের সড়কের একাংশ হঠাৎ দেবে গিয়ে গর্ত সৃষ্টি হয়।

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ
তাৎক্ষণিকভাবে নিরাপত্তার কারণ দেখিয়ে ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চার লেনের সড়কে দুই লেন বন্ধ থাকলেও বাকি দুই লেনে আপাতত গাড়ি চলাচল করছে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

এ দিকে ঘটনাস্থলের পাশেই চলছে খাল ঘিরে প্রতিরোধ দেয়াল নির্মাণকাজ। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় কাজটি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাস্তবায়নে রয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

প্রায় তিন বছর আগে একই এলাকায় খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছিল। বর্তমানে খালের পাড় ঘেঁষে প্রতিরোধ দেয়াল তৈরির কাজ চলমান রয়েছে।

সিডিএ’র প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন জানান, সড়ক ধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বালুর বস্তা ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সাময়িকভাবে স্থিতিশীল করার কাজ চলছে। বৃষ্টি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত অংশে পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রম শুরু করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :