গোপালগঞ্জে ২ জন অফিসার সেনাবাহিনীর ১৭১ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকালে যশোর সেনানিবাস হতে মেজর একে এম মাসুদ রানা এর নেতৃত্বে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্প করে ডিউটির জন্য যশোর সেনানিবাস হতে ২ জন অফিসার, ১৬৯ জন ওআর সহ মোট ১৭১ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর ২ অফিসারসহ ১৭১ জন সদস্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জে পৌঁছায়। এদিকে আবার জেলা পুলিশকেও আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে তৎপর দেখা গেছে।











