সাম্প্রতিক
স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ

গ্রীনভ্যালী পার্কে মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা

কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে রিটেইলারদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নাটোরের গ্রীনভ্যালী পার্কে দিনব্যাপী রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) ‘কৃষি ও কৃষকের কল্যাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের সৌজন্যে এবং নওগাঁর মান্দা উপজেলার সতীহাটের মেসার্স সরকার ট্রেডার্স-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের মহাদেবপুর টেরিটরি (এরিয়া-নওগাঁ)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ মিলনমেলায় নওগাঁ জেলার বিভিন্ন এলাকার ৭০ জন রিটেইলার ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৪৮ জন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. শামছুল আলম । বিশেষ অতিথি ছিলেন নাটোর এরিয়ার এরিয়া সেলস ম্যানেজার রাশিদুল হাসান এবং পাবনার ঈশ্বরদী উপজেলার সিনিয়র মার্কেটিং অফিসার আব্দুল হামিদ। এছাড়া স্থানীয় পরিবেশক ও মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল মান্নান (মানিক)এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শামছুল আলম বলেন, “বাংলাদেশের কৃষির সার্বিক উন্নয়নে আধুনিক ও মানসম্মত কৃষি উপকরণের কোনো বিকল্প নেই। কৃষকের আস্থা অর্জন করতে হলে রিটেইলারদের সঠিক পরামর্শের পাশাপাশি মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। কৃষক লাভবান হলেই দেশের কৃষি ও অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”
তিনি বলেন,“জমির উর্বরতা রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থাপনা অপরিহার্য। আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালস পরিবেশবান্ধব ও কার্যকর কৃষি উপকরণ সরবরাহ করে আসছে।”
দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের জনপ্রিয় পণ্য হিউমিকিং, কিমিয়া, মিমপটাশ, স্টেলাসহ বিভিন্ন কৃষি উপকরণের কার্যকারিতা, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং ফসলভিত্তিক ব্যবহার নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। পাশাপাশি প্রাইমেট দানা’র গুণগত মান, উৎপাদনশীলতা বৃদ্ধিতে এর ভূমিকা এবং কৃষকের আর্থিক সাশ্রয়ের বিষয়েও রিটেইলারদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের দোরগোড়ায় মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দিতে রিটেইলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে তাদের আরও দায়িত্বশীল, দক্ষ ও কৃষকবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী রিটেইলার ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

Tags:

সম্পর্কিত খবর :