সাম্প্রতিক
স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি গোপালগঞ্জে ২ জন অফিসারসহ ১৭১ জন সেনা সদস্য মোতায়েন দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট: মন্ত্রী আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ম‍্যাচের শুরুতেই পেনাল্টি মিসে সর্বোচ্চ গোলদাতা হওয়া হলো না মেসির ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাচ্ছেন সরকারি কর্মকর্তা, বললেন ‘১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার আসে’

ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল

ঘুষ গ্রহণের অভিযোগে ভিডিও প্রকাশ ও দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। তবে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে সোমবার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ সংবলিত সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

প্রতিবেদকের হাতে আসা প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওতে তিনি ক্যালকুলেটরে হিসাব করে একাধিক প্রকল্পের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করছেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করছেন।

ভিডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

Tags:

সম্পর্কিত খবর :