গাউসিয়া কমিটি বাংলাদেশ ডক্টরস উইং এর প্রতিষ্ঠাকালীন অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম নগরীর এমইএস কলেজের বিপরীতে সানসেট হিল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ডক্টরস উইং এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা. মাহবুবুর রহমান বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দিন সবুর।
প্রধান বক্তা ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর কেবিনেট মেম্বার আলহাজ্ব মুহাম্মদ হোসাইন খোকন।
অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে পবিত্র ক্বুরআন তিলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশ, খতমে গাউসিয়া শরীফ পাঠ, ফাতেহা শরীফ পাঠ, মেডিকেল কলেজ প্রতিনিধিদের বক্তব্য ও সংগঠন এর গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের বক্তব্য প্রদান করা হয়।
২য় পর্বে অতিথিদের আসন গ্রহন, অভ্যর্থনা, বক্তব্য, ও সভাপতির সমাপনি বক্তব্য ও শপথ গ্রহন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের নানান দাবি দাওয়া, লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয় কমিটি ও আনজুমান ট্রাস্টের নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেন। একই সাথে অতীতে যেভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে সেই ধারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ডক্টরস উইং এর সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্বুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহ. হুজুর ক্বিবলার পবিত্র উরসে পাক উদযাপন। উরসে পাক উপলক্ষে অনুষ্ঠান শেষে তাবারুক বিতরনের ব্যবস্থা করা হয়।












