সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

চরভদ্রাসনের বিভিন্ন হাট বাজার ঈদকে সামনে রেখে গোপনে বিক্রি হচ্ছে বিস্ফোরক আতশবাজি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঈদকে সামনে রেখে গোপনে বিক্রি হচ্ছে বিস্ফোরক জাতীয় পটকা ও আতশবাজি। প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এসব ঝুঁকিপূর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বিভিন্ন ধরনের পটকা, আতশবাজি ও শব্দবাজি বিক্রি করছেন। এসব পণ্যের বেশিরভাগই অবৈধভাবে বাইরে থেকে এনে বাজারজাত করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে চরভদ্রাসনের কয়েকটি বাজার ও রাস্তার পাশের অস্থায়ী দোকানে এসব পটকা বিক্রি হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, উচ্চ শব্দ ও বিস্ফোরণক্ষম এসব পটকা ব্যবহারের ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এতে শিশু-কিশোরসহ সাধারণ মানুষ আহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়ানোরও সম্ভাবনা তৈরি হচ্ছে।

সচেতন মহল বলছে, অবৈধভাবে বিক্রি হওয়া এসব বিস্ফোরক জাতীয় পটকা ও আতশবাজি জননিরাপত্তার জন্য হুমকি। তাই ঈদের আগেই প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান চালানো জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অবৈধভাবে পটকা ও আতশবাজি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন অমান্য করে এসব বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :