জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশনের কমিটির অভিষেক অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। ‘আজীবনের বন্ধন প্রাণে প্রাণে স্পন্দন’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
  শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম, ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ ও মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান খোকন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন ও প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ, চেয়ারম্যান অর্থনীতি বিভাগ অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম সিকদার।
উক্ত অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ তার জীবনের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান। স্নাতকোত্তর শেষ করার পর সহপাঠীদের সঙ্গে স্টাডি ট্যুরের স্মৃতি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যাতায়াত এবং শিক্ষকদের স্নেহ-ভালোবাসা পাওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি। সহ পাঠিদের সামনে উপস্থিত দেখে বক্তব্য সংক্ষিপ্ত করে বন্ধুদের মাঝে চলে আসেন পুরানো স্মৃতি, সেলফি ও ফটোসেশনে অংশ নেন।
তিনি বলেন, অর্থনীতি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। অ্যালামনাইয়ের বন্ধন শুধু স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শরীফ মোশাররফ হোসেন বলেন, একটি বিভাগের শক্তি ও সক্ষমতার অন্যতম মানদণ্ড হলো অ্যালামনাই। দেশ-বিদেশে বিভাগের সাবেক শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও গবেষণায় অ্যালামনাই সদস্যদের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক মো. জহিরুল ইসলাম সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সল আহমেদ সজলের নাম ঘোষণা করা হয়। পরে কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেখা হয় সাবেক শিক্ষার্থীদের। তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন, ক্যাম্পাসজীবনের স্মৃতি ভাগাভাগি করেন এবং ছবি ও সেলফি তোলেন। বর্তমান শিক্ষার্থীদের সঙ্গেও পরিচিত হন তারা।
এ ছাড়া বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার দেওয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের শেষ হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top