সাম্প্রতিক
প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল লালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, রাজশাহীতে স্থানান্তর কুষ্টিয়া মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠি শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত স্বপ্ন বুকে নিয়ে পথচলা তিন বন্ধুর একসঙ্গে বিদায়, শোকে স্তব্ধ জাফলং বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোণায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উৎযাপন নওগাঁয় কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক ও পুরস্কার বিতরণ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পিরোজপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
আলোচনা সভায় বক্তারা দেশের টেকসই উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :