সাম্প্রতিক
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। ১৪ এপ্রিল মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার,  কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা দেবাশী বাছার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, টুংগীপাড়া পৌর বিএনপি’র সভাপতি মোল্লা এমদাদ হোসেন এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবু জাফরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পান্তা-ভাতসহ বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনে টুঙ্গিপাড়ায় পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :