সাম্প্রতিক
স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ

টেকনাফে গণপিটুনিতে রোহিঙ্গা ‘ডাকাত’ বাইন্না নিহত

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের গণপিটুনিতে ‘বাইন্না ডাকাত’ নিহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় টেকনাফের লেদাস্থ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল ওসি মো. সাইফুল ইসলাম


নিহত ‘বাইন্না ডাকাতের প্রকৃত নাম নুর হাসান (২৪)। তিনি ওই ক্যাম্পের মোস্তফা কামালের ছেলে। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

ওসি বলেন, বাইন্না এক চিহ্নিত রোহিঙ্গা ডাকাত। রাতে অস্ত্র সহ ক্যাম্পে ত্রাস সৃষ্টির চেষ্টাকালে রোহিঙ্গারা তাকে আটক করে গণপিটুনি দেয়। ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। সেখানে রনাতে মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :