সাম্প্রতিক
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

ঢাবি ছাত্রীর সুইসাইড নোটে শিক্ষককে জড়িয়ে যা লেখা আছে

রাজধানীর বাড্ডার বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এবং বাড্ডা থানা পুলিশ সূ্ত্রে এ তথ্য নিশ্চিত জানা গেছে।

জানা গেছে, মুনিরা মাহজাবিন মিমো বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তিনি বাড্ডার একটি বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। নিহত ছাত্রীর মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সুইসাইড নোটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভাল থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া’। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে গুলশান জোনের (বাড্ডা) এডিসি জুয়েল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ওই ছাত্রীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামতের ভিত্তিতে ওই ছাত্রীর বিভাগের একজন শিক্ষককে আপাতত হেফজতে রেখেছি। প্রাথমিক তদন্ত শেষে প্রমাণ মিললে তাকে আটক করা হবে। এছাড়াও এই ঘটনায় ওই ছাত্রীর ক্লোজ একজন বন্ধুকেও আটক রাখা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :