আসন্ন দক্ষিণ আইচা বাজার কমিটি নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীর প্রচারণা। দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার জনপ্রিয়, দক্ষ সংগঠক, স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী এবং গরিবের বন্ধু হিসেবে পরিচিত মুখ মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার।
আগামী ২৮ নভেম্বর ২০২৬ ইং, রোজ: শনিবার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনি ‘দোয়েল পাখি’ প্রতীক নিয়ে লড়ছেন।
স্থানীয় ব্যবসায়ী মহলে মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার একজন প্রকৃত সমাজসেবক ও গরিবের বন্ধু হিসেবে ব্যাপক পরিচিত। তাঁর নম্র আচরণ, সততা এবং বিপদে-আপদে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে সাধারণ ভোটারদের কাছে বেশ গ্রহণযোগ্য করে তুলেছে।
নির্বাচনকে সামনে রেখে তিনি বাজারে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। দক্ষিণ আইচা বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় সৎ ও গতিশীল নেতৃত্ব নিশ্চিত করতে তাঁকে ‘দোয়েল পাখি’ মার্কায় মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন দক্ষিণ আইচাবাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।




