সাম্প্রতিক
বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ ধুনটে ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সব জানি: হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য মমতার গোয়াইনঘাটে ভারতীয় মাদকসহ আটক ২ কড়ইতলায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত্যু চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

দিঘীনালায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকায় মো. হাসান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২ জুন) সকালে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে তিনি লিখে গেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” এছাড়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। নিহতের স্ত্রী জানান, সোমবার বিকেলে পারিবারিক বিরোধের পর তিনি বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে যান। পরদিন সকালে ফিরে এসে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বণিক বলেন, “প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :