সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

দেশকে এগিয়ে নিতেই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন -ওয়াহাব আকন্দ এমপি

 ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিজ্ঞানচর্চার এই চত্বর থেকেই তৈরি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামী দিনের প্রতিনিধি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতেই জাতীয় ও জেলা পর্যায়ে এই আয়োজন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা অনুভব, আকাঙ্ক্ষা দিয়ে দেশকে এগিয়ে নেবে।
শনিবার (১৮ এপ্রিল)  সকালে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে দায়িত্ব নিয়েছে। বিজ্ঞানমনস্ক এসব কর্মসূচি দেশকে এগিয়ে নিতে কাজে লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তির যথার্থ প্রয়োগের মাধ্যমে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে দেশ বিনির্মাণে শিক্ষার্থী ও তরুণসমাজ কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই উন্নতি করবে। শুধু প্রযুক্তির ভোক্তা হিসেবে নয়, উদ্ভাবক হিসেবেও দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। আর এ ধরনের কর্মসূচি তরুণদের সে প্লাটফর্মে তৈরি হতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. সাজ্জাদ কবীর, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন , সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

Tags:

সম্পর্কিত খবর :